জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে পূজা মন্ডপ পরিদর্শনে আইন শৃঙ্খলা বাহিনী

মোঃ কবির সরকার।।

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা পূজা। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও আসন্ন শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে সরব রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উৎসব শুরুর আগেই প্রতিটি মন্দির ও মন্ডপ পরিদর্শনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী ও মধ্যপাড়া সেনা ক্যাম্পের অধিনায়ক মো. আরমান এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল পৌর শহর ও উপজেলার বিভিন্ন মন্দির ও মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ক্যাম্পের ক্যাপ্টেন মাহিন, ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, সদস্য সচিব রতন চক্রবর্তী, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ প্রমুখ। এসময় পৌর এলাকার শিব মন্দির, কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির, ফ্রেন্ডস ক্লাব মন্ডপ সহ কয়েকটি মন্দির ও মন্ডপ পরিদর্শন করা হয়।
উল্লেখ্য, ফুলবাড়ীতে এবার ৬৩টি মন্দির ও মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু ফুলবাড়ী একটি শান্তি প্রিয় এলাকা তাই বিগত দিনের মতই সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে আশা করছেন সমাজ সচেতন ব্যক্তিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

1

নতুন বছরে রাবিপ্রবি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

2

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

3

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

4

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

5

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

6

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

7

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

8

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

9

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

10

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

11

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

12

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

13

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

14

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

15

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

16

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

17

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

18

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

19

ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিন উদ্দিন

20