জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলকুমার নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া শিশু আবীর আলী (৮) ও তাবাসসুম (৯) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন বলে জানা গেছে। জীবিত উদ্ধার শিশু ইব্রাহীম ওই এলাকার আজিজুর রহমানের ছেলে। তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে। 

স্থানীয়রা জানান, আবীর আলী, তাবাসসুম ও মাহাবুর রহমান মিলে বাড়ির পাশের ফুলকুমার নদে ছোট জাল নিয়ে মাছ ধরতে গিয়ে খালে পড়ে যায়। আশেপাশের লোকজন দেখতে পেয়ে প্রথমে মাহাবুর রহমানকে (১০) জীবিত উদ্ধার করে। এর প্রায় আধা ঘণ্টা পরে তাবাসসুমকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে অনেক খোঁজাখুঁজি শেষে প্রায় ঘণ্টাখানেক পরে আবীর আলীর মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার শিশু মাহাবুর রহমান ওই এলাকার আল আমিন মিয়ার ছেলে। 

রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন জানান, সকালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মণ্ডল বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। পরিবারের লোকজন জানায়, তিনটি বাচ্চা একসঙ্গে ফুলকুমার নদে মাছ ধরতে নেমে বেশি পানিতে পড়ে যায়। একজনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। বাকি দুজন পানিতে মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখের। বাবা মাদের সচেতন হতে হবে। ছোট বাচ্চারা যাতে একা একা নদীর পাড়ে না যায়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

1

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

2

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

3

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

4

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

5

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

7

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

8

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

9

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

10

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

11

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

12

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

13

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

14

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

15

অদম্য নারীদের সংবর্ধনায় অনুপ্রেরণামুখর আয়োজন নান্দাইলে

16

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

17

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

18

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

19

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

20