জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষ

মোঃ সাদ্দাম হোসেন সোহান।।

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড দখল ও মটর ওয়ার্কারস ইউনিয়ন এর নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রæপের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 
মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রমিকদের একটি পক্ষ নির্বাচনে নানা অনিয়মের দাবী তুলে বাসস্ট্যান্ডের সামনে মানববন্ধনের আয়োজন করে। এসময় অপর পক্ষ মিছিল নিয়ে এসে ওই মানববন্ধনে হামলা চালায়। এতে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের জেরে ফরিদপুর থেকে সব ধরনের রুটে বন্ধ হয়ে যায় বাস চলাচল। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে শ্রমিকরা । এক পক্ষের দাবী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় চাঁদাবাজ আওয়ামী লীগের দোসরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করলে ইউনিয়নের সাধারণ শ্রমিকরা তা প্রতিহত করে। 
একই ভাবে অপরপক্ষের দাবী, বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন এর দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের চেষ্টা কালে তাদের উপর আতর্কিত হামলা করে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা প্রদান করেছে। 
এঘটনায় সাধারণ শ্রমিকদের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। 
বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমরা উভয়পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কাকঁড়া ও মাছ শিকারের সময় তিনজন জেলে আটক

1

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

2

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

3

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের কেটে খাওয়া সাধারণ নিম্

4

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

5

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

6

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

7

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

8

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

9

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

10

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

11

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

12

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

13

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

14

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

15

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

16

জয়পুরহাট ১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনা

17

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

18

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

19

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

20