প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত ১০

শাহজাহান হেলাল
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬খ্রি সোমবার : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সাথে জুট মিলের শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০জন। আহতদের মধ্যে ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশী ধলা হুজুরের বাড়ির নিকট রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিক-আপকে ধাক্কা দেয়। পিক-আপটি দুমড়ে মুচড়ে পাশে পড়ে যায়।
এ দুর্ঘটনায় জনতা জুট মিলের শ্রমিক ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা, মো. মুছা মোল্যা ও একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হন। এ ঘটনায় গুরতর আহত ৫জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান ও থানা অফিসার ইনচার্জ মো আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।