সৌদি আরব প্রবাসী আরিফুল ইসলাম রাসেল বিদেশে বসেই দেশি এক নারীর জীবন বিষিয়ে তুলেছে বলে অভিযোগ উঠেছে। বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রাম নিবাসী রাসেল কলেজ পড়ুয়া ঐ তরুণী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তার সম্মানহানি করছে বলে জানাগেছে। তরুণীর পারিবারিক সূত্রে জানা যায়,সম্প্রতি রাসেল একাধিক ফেসবুক একাউন্টে ছড়িয়ে দেয় যে,ওই তরুণী তার আপন ভগ্নিপতির সঙ্গে পালিয়ে গেছে। যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। সংবাদকর্মীরা ঐ তরুণীকে তার নিজ বাড়িতেই দেখতে পান এবং জানতে পারেন তিনি চলমান অনার্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী বলেন,রাসেলের সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল। সে সুবাদে রাসেল আমাকে বিবাহের প্রস্তাব দেয়। আমার পরিবার এতে সম্মত হলেও রাসেলের পরিবার তাকে বিদেশে পাঠিয়ে দেয়। ফলে বিবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় রাসেল আমাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু আমি এতে রাজি না হওয়ায় রাসেল এখন ক্ষিপ্ত হয়ে অপতথ্য ছড়িয়ে আমার চরিত্র হরণের মাধ্যমে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এজন্য সে বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ভুক্তভোগী আরো অভিযোগ করেন,রাসেল আমার ফেইসবুক আইডি হ্যাক করে প্রথমে আমাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করে ব্যার্থ হয় এরপর থেকে সে আমার আইডিতে আমার ছবি পোষ্ট করে অশ্লীল,কুরুচিপূর্ণ লেখালেখি চালিয়ে যাচ্ছে যা খুবই বেদনা দায়ক। লজ্জায় আমি রাস্তা-ঘাটে চলাফেরা করতে পারছিনা। মেয়েটির মা বলেন,আমার কলেজ পড়ুয়া মেয়েটির বাবা নেই। অনেক কষ্ট করে মেয়েটাকে কলেজে পড়াচ্ছি। কিন্তু রাসেল আমার মেয়ের জীবন নষ্ট করে দেয়ার ষড়যন্ত্র করছে। ইতিপূর্বে থানায় জিডি করেছিলাম। এতে সে আরো বেপরোয়া হয়ে উঠেছে। লোক মাধ্যমে হুমকি-ধমকি দেয়া হচ্ছে,সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সিমাহীন মিথ্যাচার। এ দুর্গতি থেকে আমরা বাঁচতে চাই। প্রবাসে থাকায় এ বিষয়ে রাসেলের সঙ্গে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন