আনিসুজ্জামান।।
কটিয়াদী উপজেলা অন্তর্গত কটিয়াদী পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কটিয়াদী পৌরসভার ৬নং ওয়ার্ডের তেলিচাড়া গ্রামের ভেতরের রাস্তাটি সংস্কার করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার আমীর জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টার, পৌর সহসেক্রেটারি জনাব রফিকুল ইসলাম ভূঞা, ৬নং ওয়ার্ডের সভাপতি জনাব ফারুক আহমেদ খোকা,ও অন্যান্য নেতৃত্ববৃনদ উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন তেলিচাড়া গ্রামের সুনামধন্য ব্যক্তিগন জনাব মেজবাহ উদ্দিন, মো:সাবান, মো: রাজু মিয়া,মো:মন্জিল মিয়া মো:হারুন, মো:মানিক, মো:কায়কুলসহ আরো অনেকেই। ।এতে স্থানীয় লোকজন খুবই খুশি হয়েছে। শত-শত লোকজনের আসা-যাওয়া করতে সহজ হবে বলে বলাবলি করছে।নুরুল ইসলাম বলেন দীর্ঘ ১৫ বছর যাবৎ রাস্তাটি অনুপযোগী হয়ে পড়ে আছে। মানুষ চলাচল করতে পারছে না।একটু বৃষ্টি হলেই চলাচলের জন্য অযোগ্য হয়ে যায় । এক পা দিলে আরেক পা কাঁদা থেকে উঠানো যায় না।প্রতিদিন কোনো না কোন গাড়ি এক্সিডেন্ট হয়েই থাকে।এই রাস্তা দিয়ে প্রায় তিন শতাধিক ছাত্র -ছাত্রী আসা-যাওয়া করে থাকে।ছাত্র -ছাত্রীরা কাঁদা মাটি মেখেই স্কুলে আসা-যাওয়া করতে হয়।কখনো কখনো পিচ্ছিল খেয়ে রাস্তায় পড়ে যায়। ছোট শিশুরা স্কুলে যেতে চায় না।নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন মুরব্বি বলেন একের পরে এক কমিশনার বদলায় কিন্তু রাস্তার চেহারা বদলায় না।বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী পৌরসভার আমীর জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টার এর উদ্যোগে রাস্তা মেরামতের কাজটি প্রশংসার দাবিদার।
মন্তব্য করুন