জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান 

 দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে ‘শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা—একসাথে বসবাসের ভিত্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক এক আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকালে কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের উদ্যোগে সংস্থাটির নিজস্ব প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. দাউদ জীবন দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী, দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কেরোবিম বাকলা, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডি এবং কারিতাস বাংলাদেশের সিএমএফপি পরিচালক মো. কামাল উদ্দীন।
কর্মশালায় ধর্মীয় ও তাত্ত্বিক আলোচনায় বিভিন্ন ধর্মের আলোকে শান্তি, সহনশীলতা ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরা হয়। ইসলাম ধর্মের আলোকে আলোচনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি, দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান। খ্রিস্টীয় ধর্মের পক্ষে আলোচনা করেন দিনাজপুর ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের সচিব ফাদার আন্তনী সেন। সনাতন ধর্মের আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ। এছাড়া নিউ কমিউনিটি রিকোভারি চার্চের কান্ট্রি ডিরেক্টর অনন্ত চাকমা প্রতিপাদ্য বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন।
কারিতাস দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (উন্নয়ন) সুবাস কুজুর এবং ট্রেনিং ইনচার্জ (ভিটিসি) সিলভিয়া রোজারিও’র সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন শান্তি রানী সংঘের সুপিরিয়র জেনারেল সিস্টার বীণা এস. রোজারিও, সিআইসি। এছাড়া ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য। সকল ধর্মের মূল শিক্ষাই মানবতা, শান্তি ও সহাবস্থানের কথা বলে—এই চেতনা বাস্তব জীবনে ধারণ করলেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

1

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

2

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

3

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

4

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের

5

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

6

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

7

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

8

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

9

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

10

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

11

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

12

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

13

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

14

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

15

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

16

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

17

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

18

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

19

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

20