জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

 
আব্দুল্লাহ আল ফাহাদ 
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়নের ধলা বাজারসংলগ্ন সূর্য্যেখার বাড়ি এলাকায় পুকুর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মারধর, বিষ প্রয়োগ করে মাছ লুট, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ত্রিশাল থানা সূত্র ও সরেজমিনে জানা যায়, মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. রুবেল ওরফে সুমন (৩২)-এর সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে পুকুর ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা হলেন—শাহাব উদ্দিন খান (৪৮), তার স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫), কন্যা ফারজানা আক্তার (২০), শাহ আলম ওরফে পল্লব (২৯), লিংকন (২৬), সাদ্দাম হোসেন (৩২) ও আকরাম হোসেন (২৯)।

ভুক্তভোগী মো. রুবেল ওরফে সুমন জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন পুকুরে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি তার চাচা ও চাচাতো ভাই পূর্ব শত্রুতার জেরে পুকুরটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। ঘটনার দিন সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুকুরে বিষ প্রয়োগ করে বেড় জাল নামিয়ে মাছ ধরতে শুরু করে। এতে বাধা দিতে গেলে তারা তাকে ও তার বড় বোনকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার এক হাতের কনুইয়ের নিচে গুরুতর জখম হয় এবং তার বড় বোনের মাথায় আঘাত লাগে।

তিনি আরও অভিযোগ করেন, হামলার পর অভিযুক্তরা তার ঘরে ঢুকে সুকেসের ড্রয়ার থেকে নগদ ১ লাখ ৭৩ হাজার টাকা ও একটি অপো মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

আরেক ভুক্তভোগী মো. ওবায়দুল হক জানান, মারধরের একপর্যায়ে অভিযুক্তরা তার স্ত্রী রিপা আক্তারের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার স্ত্রীর গলা থেকে আট আনা ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪ হাজার টাকা।

স্থানীয় এলাকাবাসী সায়েম ও জনি জানান, সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা রুবেলের পুকুরের মাছ ভ্যানে তুলে নিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় লিখিত দুটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

1

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

2

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

3

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

4

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

5

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

6

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

7

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

8

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

9

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

10

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

11

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

12

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

13

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

14

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

15

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

16

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

17

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

18

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

19

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

20