জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিবে না ইসলামী আন্দোলন

মাহে আলম মাহী, ভোলা প্রতিনিধি৷৷ 


আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলনসহ বাংলাদেশের বেশির ভাগ রাজনীতিক দল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভোলা সরকারী স্কুলের মাঠের গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন তিনি।
মুফতী সৈয়দ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতিতেই প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে। আর কালো টাকায় সন্ত্রাস কিনে যারা নির্বাচনে বাক্সো ছিনতাই করার অভ্যাস তারাই পিআর পদ্ধতি মেনে নিতে চায় না। যে দেশে আবু ছাঈদ, মুগ্ধরা জীবন দিয়ে স্বৈরাচার সরিয়েছে সে দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দেন মুফতি রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যেতে তিনি আরো বলেন, ভোলার সাথে আমার একটি গভীর সম্পর্ক রয়েছে। দেউলা তালুকদার বাড়ী আমার নানা বাড়ী, আমি এ মাটিরই সন্তান। এ সময় তিনি ভোলার ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করে দিয়েছেন।
গণসমাবেশে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহীম আদদানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রেজাউল করিম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

1

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

2

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

3

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

4

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

5

শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা

6

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

7

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

8

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

9

ইনজুরি টাইমের ধাক্কায় জয় হাতছাড়া, চেলসির সঙ্গে ড্র ম্যানসিটি

10

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

11

ধাপেরহাট বাজার বনিক সমিতির অফিস উদ্বোধন

12

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

13

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

14

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

15

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

16

Medal of Success 2025-এ সম্মানিত হলেন অনন্য সফলতার অধিকারীরা

17

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

18

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

19

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

20