জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম 
বাঘাইছড়ি প্রতিনিধি

 


পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪ ঘটিকায় বাঘাইহাট জোন প্রশিক্ষণ মাঠে আয়োজিত এই জমকালো খেলায় মুখোমুখি হয় বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাব ও বামে বাইবাছড়া একাদশ। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাইম খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব বাবু অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন চেয়ারম্যান জনাব গ্যানজতি চাকমা, এবং 
সাজেক ইউনিয়ন এর সকল ওয়ার্ড মেম্বার ও মহিলা মেম্বারগন, বাঘাইহাট কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি জনাব আনোয়ার হোসেন (ছোট) বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন (বড়) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে চ্যাম্পিয়ন টিম এবং রানার্স আপ টিমের মাঝে ও শ্রেষ্ঠ খেলোয়ার মাঝে পুরস্কার তুলে দেন জোন অধিনায়ক মোঃ মাসুদ রানা পিএসসি।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, উভয় দলই দারুণ খেলা উপহার দিয়েছে। খেলোয়ারদের আন্তরিকতা ও প্রচেষ্টা প্রশংসনীয়। পাহাড়ে শান্তি বজায় রাখতে ভবিষ্যতে ও এরকম আয়োজন অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এই ধরনের ক্রীড়া উদ্যোগ পার্বত্য এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

জোন কমান্ডার সর্ব শেষ এলাকার সকল সুখ, সমৃদ্ধি, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

1

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

2

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

3

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

4

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

5

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

6

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

7

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

8

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

9

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

10

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

11

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

12

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

13

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

14

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

15

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

16

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

17

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

18

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

19

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

20