জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান

মোঃ মশিউর রহমান

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের বিএনপি প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান পার্বতীপুরে নেতাকর্মীদের অফুরন্ত ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাতে শহরের পুরাতন বাজার থানা মোড়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।
শুভেচ্ছা গ্রহণকালে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন,
“পার্বতীপুরের মানুষের প্রতি আমি চিরকৃতজ্ঞ। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে উন্নয়নের প্রতিটি কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করবো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ উপজেলার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবো। আগামীর কর্মসূচি সফল করতে হলে সবাইকে ভুল-বোঝাবুঝির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে সবাইকে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক মাঞ্জুর রশীদ, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশীদ সংগ্রাম, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

1

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

2

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

3

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

4

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

5

মাদারীপুরে তুহিন হত্যা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় নিহত প

6

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

7

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

8

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

9

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

10

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

11

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

12

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

13

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

14

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

15

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ প

16

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

17

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

18

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

19

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

20