জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ১ মাসের আল্টিমেটামের ২ দিনের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরু

মোঃ আনোয়ারুল ইসলাম।।

খুলনার পাইকগাছায় নাগরিক ফোরামের মানববন্ধনে দেয়া ১ মাসের আল্টিমেটামের দুদিনের মধ্যে পাইকগাছা প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এদিকে এ  সড়কের বাঁকসরলী করণসহ সংস্কার কাজে বরাদ্দ শত কোটি টাকা আত্মসাতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কয়রা-আঠার মাইলের প্রধান সড়কের মারাত্মক ক্ষতিগ্রস্ত পাইকগাছার গোলাবাড়ীস্থ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন,মাওঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন,মোঃ হুমায়ন কবির,আক্তারুল ইসলাম,হাবিবুর রহমান,জিয়ারুল ইসলাম,শহিদুল ইসলাম,সিরাজুল ইসলাম,ফারুক হোসেন,কামরুল ইসলাম ও সাইফুল ইসলাম। প্রধান অতিথি বলেন, খুলনার কয়রা-পাইকগাছা প্রধান সড়কের ৩৪ বাঁক সরলীকরণ ও সংস্কারের জন্য ২০২০ সালে ৪'শ কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু আজও পর্যন্ত একটা বাঁকও সরলী করণ হয়নি।সামান্য কিছু কাজ হয়। কিন্তু সে সড়কের অবস্থা খুবই খারাপ হওয়ায় তা সংস্কারের দাবীতে শনিবার পাইকগাছা জিরোপয়েন্টে মানববন্ধন হয়।মানববন্ধনে সড়ক সংস্কারের জন্য এক মাসের আল্টিমেটাম দেয়া হয়। সে আলোকে দুদিনের মধ্যে কতৃপক্ষ মঙ্গলবার সংস্কারের কাজ শুরু করেছে। এদিকে একাজে জড়িত ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ, কয়রা-পাইকগাছার সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল এ সড়কের জন্য বরাদ্দকৃত শত কোটি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

1

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

2

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

3

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

4

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

5

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

6

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

7

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

8

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

9

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

10

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

11

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

12

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

13

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

14

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

15

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

16

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

17

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

18

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

19

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

20