মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক‌দের শা‌স্তির দা‌বি‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে  উপ‌জেলার আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে হাটবনগ্রাম বাজার এলাকায় এ  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  মানববন্ধ‌নে  স্থানীয় নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বি‌ভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টা ব‌্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরজিৎ বিশ্বাস, আতারুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ডাবলু,  বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল মাজেদ, পল্লী রানী সরকার, কুঠিমালিয়াট গ্রামের রেজাউল ইসলাম, ছাত্রদল নেতা  সজীব রাজা, মাহবুব হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং এই ধরনের অপরাধীদের মদতদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ‌্য রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী প্রাই‌ভেট প‌ড়ে বা‌ড়ি ফির‌ছি‌লেন। সে  সময় অভিযুক্ত সিহাব ও হাসমত আলী দুই শিক্ষার্থীর পথরোধ করে। পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখি‌য়ে পাশের পানের বরজে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা।
ঐ দিনই  বিকে‌লে এক শিক্ষার্থীর বাবা ও অপর শিক্ষার্থীর মা পাংশা থানায় শিহাব ও হাসম‌তের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের ক‌রে। প‌রে পু‌লিশ দুজন‌কে গ্রেফতার ক‌রে রাজবাড়ী আদাল‌তে পাঠায়। আদালত দুই আসামী‌তে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশা- মধ্যনগর উপজেলায় হাওর জুরে বোরোধান রোপনে ব্যস্ত কৃষ

1

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

2

ঈশ্বরগঞ্জে চোরের জবানবন্দিতে বিএনপি নেতাদের ছেলে ও ভাইদের না

3

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

4

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

5

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

6

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

7

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

8

দুর্গাপুরে বিরিশিরি একাডেমিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের উদযাপ

9

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভু

10

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

11

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

12

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

13

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

14

নেত্রীর জন্য দোয়া মাহফিল জেডিসিএফ রংপুর জেলা শাখা

15

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

16

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধ

17

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

18

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

19

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

20