Mst: Meherun Nesa
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা ধরন্জী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মির্জাপুর গ্রামের এমরানের ধান ক্ষেতে পার্শ্বে ঘোড়া নিমগাছে  ১৮ই নভেম্বর ভোরে গলায় কাপড়ের ফাঁস দেওয়া অবস্থায় নিহত আরাফাত হোসেনের লাশ দেখতে পায় এলাকাবাসী।  

নিহত ব্যক্তি পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের  মির্জাপুর গ্রামের মোঃ আরাফাত হোসেন, পিতা- মোঃ আফসার আলী। আরাফাত হোসেনের বয়স ২২ বছর।আরাফাত হোসেন ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। আরাফাত ১৭ নভেম্বর  রাত ৮ টায় তার ভগ্নিপতির সঙ্গে ধরঞ্জি বাজারের ওষুধের দোকানে ওষুধ কেনার জন্য যায়। তার ভগ্নিপতি ফার্মেসি হতে ঔষধ নেওয়ার সময় আরাফাত সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন এলাকার মসজিদে নিখোঁজের বিষয়ে মাইকিং করে। পরবর্তীতে ১৮ নভেম্বর সকাল ৬টায় সময় একই গ্রামের জিয়াউল ইসলাম দেখতে পান মোঃ এমরান, পিতা-মৃত- দীনবালী এর ধানক্ষেতের জমির উত্তর পার্শ্বে ঘোড়া নীম গাছের ডালের সঙ্গে আরাফাতের নিজের পরিহিত শার্ট গলায় পেচানো ঝুলন্ত মরা দেহ।  চিল্লাচিল্লি করলে স্থানীয় লোকজন সহ তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং তারা আরাফাতের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।  নিম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ পাঁচবিবি থানা পুলিশ ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নিয়েছে।

স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় মৃত আরাফাত একজন মানসিক রোগী ছিল তাই আরাফাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

1

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

2

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

3

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

4

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

5

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

6

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

7

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

8

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

9

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

10

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

11

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

12

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

13

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

14

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

15

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

16

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

17

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

18

৪র্থ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়

19

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

20