পবিএ আশুরা উপলক্ষে ধর্মীয় ভাবগান্তীযের মধ্যে দিয়ে রাজধানীর ঢাকায় শুরু হয়েছে তাজিয়া মিছিল। আজ রবিবার ৬ই জুলাই সকাল ১০ টার পরে হোসেনি দালাল ইমাম পারা থেকে অনুষ্ঠানিক ভাবে তাজিয়া মিছিল শুরু হয়।
৪০০ বছরের পুরনো ইমামপাড়ায় ভোর থেকেই ঢাকাসহ আশেপাশের এলাকায় মানুষ একসাথে বিভিন্ন এলাকা থেকে শিয়া সম্রদায়ের হাজার হাজার মুসলিম একসাথে জড়ো হতে শুরু করে ।
তাজিয়া মিছিল হোসনি দালান ইমামপাড়া থেকে রাজধানীর আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইস্নল্যাব, ঘুরে ধানমন্ডি তে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণ কারী অধিকাংশ লোক কালো পোষাক পরিধান করে। যেটা শোক প্রকাশের প্রতিক
অনেকের হাতে প্রতীকি, ছুড়ি আলাম, নিশান বেস্তা ও বাইলাম, যেটা কিনা কারবালার ঘটনাকে সম্মর করিয়া দেয়।
এদিকে তাজিয়া মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে। পুলিশের পাশাপাশি র্যাব,সেনাবাহিনী,সোয়াট,ফায়ার সার্ভিসের সদস্যদের দেখা গেছে সাদা পোশাক পরিহিত গোয়েন্দা সংহস্তার সদস্যদের।
তাজিয়া মিছিল যে সব রাস্তা দিয়ে যাবে। সেসব রাস্তায় ট্রাফিকবিভাগের পুলিশ সদস্যদের রাস্তার যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক শোকাবহ দিন। হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন।
মন্তব্য করুন