সাইফুর রহমানপারভেজ
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পদ্মার ২৬ কেজির পাঙাশ অর্ধলক্ষ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। মাছটির ওজন ২৬ কেজি। শনিবার (১৪ জুন) দুপুরে স্থানীয় জেলে উচমান হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে উচমান হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। সম্রাট শাহজাহান প্রতি কেজি ১,৮০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন। পরে মাছটি তার নিজস্ব ৫ নম্বর ফেরিঘাটের আড়তে আনা হলে উৎসুক জনতা ও অন্যান্য ব্যবসায়ীরা ভিড় করেন মাছটি এক নজর দেখার জন্য।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘এত বড় পাঙাশ মাছ পাওয়া এখন বিরল। মাছটি একদম টাটকা ছিল। তাই আমি ভালো দামেই কিনেছি। পরে সিলেটের এক ব্যবসায়ীর সঙ্গে অনলাইনে যোগাযোগ করে প্রতি কেজি ১,৯০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি। এতে আমার ২ হাজার ৬০০ টাকা লাভ হয়েছে।’
স্থানীয়রা জানান, পদ্মার বড় মাছ ক্রয়-বিক্রয় ঘিরে এখনো এলাকায় এক ধরনের উৎসবের আমেজ দেখা যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

1

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

2

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

3

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

4

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

5

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

6

মহাসচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান

7

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

8

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

9

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

10

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

11

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

12

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

13

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

14

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

15

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

16

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

17

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

18

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

19

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

20