মোঃ আবদুর রহিম মেহেদী
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে

রবিবার (২৫ মে) বিকাল সাড়ে ৩ টায় ব্যায়ামাগারে জেলা প্রশাসন আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মাসুদ উল আলম এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক (উপ- সচিব) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মহসীন উদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এডভোকেট নাজমুল আহসান, জোনাল সেটেলমেন্ট অফিসার মোক্তাদির হোসেন, সদর উপজেলা ইউএনও ইফফাত আরা জামান উর্মি, সদর উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) চন্দন কর, জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মো. শাহজাহান সিকদার প্রমুখ।
তিনদিন ব্যাপী এ ভূমি মেলায় ১০ টি স্টলে ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপ সেবাসহ ভূমি বিষয়ক পরামর্শ  প্রদান করা হবে। ভূমি সেবা প্রদানের স্টলসমূহ হচ্ছে, জেলা প্রশাসন, জোনাল সেটেলমেন্ট, সদর উপজেলা প্রশাসন, পৌর সভা ভূমি অফিস, উপজেলা সাব রেজিস্ট্রার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মরিচবুনিয়া ভূমি অফিস, ভুরিয়া ইউনিয়ন ভূমি অফিস, মৌকরন ইউনিয়ন ভূমি অফিস ও ডিজিটাল ভূমি সহায়তা কেন্দ্র।
জেলা প্রশাসক বলেন, তিনদিন ব্যাপী এ স্মার্ট ভূমি সেবা মেলায় জনগন সচেতন হবে এবং সহজে নিয়মিত ভূমি কর প্রদানে উৎসাহিত হবেন এবং ভূমি বিষয় সচেতন হবেন।
উক্ত ভূমি মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

1

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

2

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

3

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

4

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

5

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

6

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

7

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

8

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

9

Re: মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাব

10

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

11

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

12

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

13

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

14

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

15

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

16

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

17

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

18

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

19

সিরাজদিখানে শ্রমিকদল সভাপতির ওপর বর্বরোচিত হামলা

20