জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে হাসপাতাল সিলগালা

ইব্রাহীম আলী।।

পঞ্চগড়ের বোদা উপজেলায় খাবারের মান নিয়ন্ত্রণ ও ক্লিনিকগুলোতে মানসম্মত সেবা নিশ্চিত করতে যৌথবাহিনী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে।২৪ আগস্ট রোববার বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে পৌরসভার বোদা মডেল মসজিদ সংলগ্ন কামাল হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। বোদা উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব, বোদা থানার এসআই রবিউল ইসলাম।
এসময় কামাল হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রি করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রদর্শন করতে না পারা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ব্যবহৃত ইনজেকশন রাখায় এবং সেবার মানে অনিয়ম থাকায় হাসপাতালটি সিলগালা করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব বলেন, এ ধরনের অভিযানে সাধারণ মানুষ উপকৃত হয়। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এখন থেকে আরো সতর্ক থাকবে। এতে সেবার মান বাড়বে এবং রোগীরা সঠিক চিকিৎসা পাবে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় নিয়মিত বাজার ও ক্লিনিক মনিটরিং করা হবে। কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বোদা উপজেলা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, মানুষের অভিযোগের ভিত্তিতে আমরা সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এসেছি। এখানে রোগীদের মানসম্মত সেবা দেওয়া হয় না। পরিদর্শনে আমরা যে চিকিৎসা সামগ্রী পেয়েছি, তার প্রায় সবই মেয়াদ উত্তীর্ণ— এমনকি ২০২২ সালের প্রোডাক্টও ব্যবহার করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং ব্যবসায়ী ও ক্লিনিক কর্তৃপক্ষকে সচেতন করা, যাতে তারা আইন মেনে সেবা প্রদান করে এবং জনগণ প্রতারিত না হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

1

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

2

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

3

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

4

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

5

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

6

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

7

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

8

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

9

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

10

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

11

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

12

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

13

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

14

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

15

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

16

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

17

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

18

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

19

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

20