জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড় জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং গোপন অপতৎপরতায় অভ্যস্ত কিছু গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিউজ্জামান রুবেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।

নেতারা বলেন, “যখন আমরা রাজপথে আন্দোলন করেছি, তখন কোনো গুপ্ত সংগঠনের অস্তিত্ব ছিল না। এখন তারা কোথা থেকে আসে, কার মদদে এভাবে মাঠে নামে, তা খতিয়ে দেখতে হবে।”

তারা আরও বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যারা অবমাননা করেছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।”

পথসভায় বক্তারা আরও দাবি করেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতার পেছনে থাকা প্রকৃত দায়ীদের বিচারের দায়িত্ব একটি নিরপেক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নিতে হবে। ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং সরকারবিরোধী স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

1

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

2

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

3

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

4

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

5

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

6

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

7

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

8

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

9

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

10

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

11

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

12

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

13

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

14

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

15

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

16

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

17

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

19

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

20