নড়াইলের সীমান্তবর্তী জেলা মাগুরার চিত্রা
নদীর পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ফনিভূষণ দাস( ৫৫) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১১ টার দিকে মাগুরার চিত্রা নদীতে মাছ ধরতে গিয়ে সাপের গায়ে পা দিলে ফনিভূষনকে সাপে কামড় দিলে
তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা নড়াইল জেলা হাসপাতালে আনলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাপের দংশনে মারা যাওয়া গ্রাম পুলিশের নাম ফনিভূষণ দাস (৪০)। তিনি নড়াইল সদর
উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা । তিনি মাইজপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাগুরা গ্রামের কুল ঘেঁষে বয়ে চলা চিত্রা নদীতে সকাল ১১ টার দিকে মাছ ধরার ফাঁদ পাততে যান ফনিভূষণ। ফাঁদ নিয়ে নদীতে নামার সময় নিজের অজান্তে সাপের গায়ে পাড়া দেন। তখন সাপ পেঁচিয়ে ধরে পায়ে কামড় দেয়। সাথে সাথে দৌঁড়ে পাশের বাড়ি গিয়ে উঠে ফনিভূষণ। পাশের বাড়ির লোকজন তাকে দ্রুত হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নড়াইল সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুপ্রীতি নন্দী লক্ষী বলেন, তাকে ১১ টার দিকে সাপে দংশন করে। আমাদের কাছে এসেছেন ১ টা ১০ মিনিটের দিকে। তাকে হাসপাতাল আনতে লোকজন দেরি করে ফেলেছেন। তার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা তাকে সব চিকিৎসা দিয়েছি। ২ টা ২০ মিনিট পর তাকে আমরা মৃত ঘোষণা করি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মাইজপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড গ্রাম পুলিশ ফনিভূষন দাস সাপের কামড়ে মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি।
a
মন্তব্য করুন