কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাব্বি শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ।
 সোমবার (১৯ মে) বিকেলে  উপজেলার পোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি শেখ উপজেলার খড়রিয়া গ্রামের ইমরান শেখের ছেলে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী এক তরুনীর সাথে মামলার প্রধান আসামি রাব্বির মোবাইল ফোনে পরিচয় হয়। এর কিছুদিন পরে সে ওই তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে (১৮ এপ্রিল) রাতে উপজেলার খড়রিয়া গ্রামে রাব্বির বন্ধু শাহিন (২৭) এর বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তরুনীর মা ধর্ষণের বিষয় জানতে পেরে (২০ এপ্রিল) রাব্বি শেখ এবং শাহিনের বিরুদ্ধে কালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গত সোমবার (১৯ মে) বিকেলে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পোল বাজার এলাকা থেকে রাব্বিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, র‍্যাব ও থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে অভিযান চালিয়ে আসামি রাব্বি শেখকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।#


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

1

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

2

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

3

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

4

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

5

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

6

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

7

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

8

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

9

মাদ্রাসা শিক্ষকের বেদম প্রহারে শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ

10

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

11

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

12

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

13

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

14

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

15

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

17

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

18

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

19

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

20