জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে প্রতিপক্ষের বিরুদ্ধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ, গুরুতর আহত ছেলে

কাজী আতিকুর রহমান।।

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে এক কৃষক কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তাঁর ছেলেও গুরুতর আহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর শেখের (৬০) বাড়ি লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে। আহত হয়েছেন তাঁর ছেলে নাহিদ শেখ।
নিহত পক্ষের লোকজনের অভিযোগ, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাউসার শেখদের সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর শেখের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আজ বুধবার সকালে ছেলে নাহিদকে সঙ্গে নিয়ে বাহিরপাড়া মাঠে বিরোধপূর্ণ জমিতে চাষবাদ করতে গিয়েছিলেন জাহাঙ্গীর। এ সময় প্রতিপক্ষ কাউসার ও তাঁর লোকজন পরিকল্পিতভবে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এসময় জাহঙ্গীর ও তাঁর ছেলে নাহিদ প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তা তেমন কোনো কাজে আসেনি। হামলাকারীরা জাহাঙ্গীর ও তাঁর ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। এতে কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাহাঙ্গীরের ছেলে নাহিদকে  প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
অন্যদিকে জাহাঙ্গীরদের প্রতিরোধের মুখে কাউসারদের একজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও, তাঁর ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। আর ঘটনার পর থেকেই কাউসার শেখ ও তাঁর পরিবারের লোকজন আত্মগোপন চলে যাওয়ায় তাঁদের পক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, জায়গা-জমিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ ছিল। একপক্ষ জমিতে কাজ করতে গেলে আরেকপক্ষ হামলা চালায়৷ এতে দুই পক্ষের লোকই আহত হয়েছে। ঘটনাস্থলে জাহাঙ্গীর নামে একজন কৃষক নিহত হয়েছে। নিহত ওই কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
ওসি বলেন, এ ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া পরিবেশ শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক আছে। ##


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

1

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

2

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

5

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

6

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

7

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

8

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

9

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

10

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

11

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

12

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

13

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

14

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

15

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

16

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

17

নাসিরনগর সদরে অভিনব কায়দায় চুরি সংঘঠিত। জনমনে আতঙ্ক।

18

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

19

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

20