জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে জমি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

রূপক মুখার্জি।।

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কৃষক মো: জাহাঙ্গীর শেখ (৬২) খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (১৬ জুলাই) দুপুর বারোটার দিকে বাহিরপাড়া গ্রামের বিলে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মো: জাহাঙ্গীর শেখ উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম কৃষক হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও  গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের মো: জাহাঙ্গীর শেখের সাথে জমি নিয়ে একই গ্রামের মো: মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার (১৬ জুলাই) মো: জাহাঙ্গীর শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে ওই বিরোধপূর্ণ জমির পাট কাটতে যায়। পাট কাটার খবর পেয়ে প্রতিপক্ষ মো: মান্দার শেখের নেতৃত্বে কবির শেখসহ ৮/১০ জনের একদল দূর্বৃত্ত বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়ে জাহাঙ্গীরকে
পাট কাটতে নিষেধ করে। এনিয়ে উভয় পক্ষের লোকজনদের তর্ক বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ মান্দার শেখের লোকজনের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো: জাহাঙ্গীর শেখকে হত্যা করে। এ সময় মো :  জাহাঙ্গীর শেখের ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়ন হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। স্হানীয় লোকজন তাদেরকে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্হল থেকে মো: কবির শেখকে (৪৬) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুুতি চলছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

1

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

2

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

3

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

4

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

5

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

6

নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক-১

7

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

8

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

9

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

10

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

11

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

12

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

13

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

14

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

15

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

16

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

17

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

18

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

19

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

20