কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে ছাত্রদলের উদ্যোগে এইচ,এস,সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রীর বিতরণ

নড়াইল জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
 আজ ২৩ (সোমবার) জুন নড়াইল জেলা ছাত্রদলের কার্যালয়ের পাশে নড়াইল পৌরপার্কে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি,নড়াইল সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, ছাত্রদল নেতা হাসানুল বান্না তনু সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ । 
নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হাসানুল বান্না তনু বলেন, নড়াইল জেলা ছাত্রদলের আইকনিক নেতা আমার প্রিয় খন্দকার মাহামুদুল হাসান সনি ভাই
 সব সময় আমাকে মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার দিক নির্দেশনা দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকের এই ক্ষুদ্র প্রচেষ্ট।নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাধারণ শিক্ষার্থীরা সব সময় সনি ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্ব এর প্রতি শ্রদ্ধাশীল।
সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার বলেন, আমরা সদর উপজেলা ছাত্রদল সনি ভাইয়ের নির্দেশনা অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের পাশে সব সময় নিবেদিত,যে কোন শিক্ষার্থীদের প্রয়োজনে সব সময় সদর উপজেলা ছাত্রদল পাশে আছে,ছিল এবং থাকবে।
নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি বলেন, নড়াইল জেলা ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে নিয়েই পথ চলে কারন সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের চালিকাশক্তি,ছাত্রদল ছাত্রদের অধিকার আদায়ে সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশেথেকেছে ,আজকে উপস্থিত শিক্ষার্থীরা এক সময় দেশের ভবিষ্যৎ,দেশের সম্পদ।
শহীদ জিয়াউর রহমানের আদর্শ মনে প্রানে ধারন করে দেশকে ভালোবেসে দেশের সম্পদে পরিণত হতে হবে তোমাদের,দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশের দ্বায়িত্ব পেয়েছেন ততবারই সাধারন শিক্ষার্থীদের কল্যানে কাজ করেছেন এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের সব সময় সাধারণ শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন যে,পড়াশোনার বিকল্প নেই, ভালোভাবে পড়ালেখা করো দেশের সেবা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ,সিটি কলেজ,টেকনিক্যাল কলেজ,মাইজপাড়া কলেজ
শতাধিক এইচএসসি-২৫ পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের নেতৃবৃন্দ শিক্ষা সামগ্রী বিতরন করেন।##


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্যজীবী,লবণচাষী সহ সকল শ্রমজীবী মানুষের অর্থনৈতিক অধিকার আ

1

গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন

2

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

3

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

4

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

5

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

6

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

7

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

8

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

9

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

10

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

11

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

12

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

13

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

14

নির্বাচনী গণসংযোগ করেছেন পটুয়াখালী ৪ আসনের বাংলাদেশ জামায়াত

15

বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল

16

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

17

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

18

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

19

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

20