রূপক মুখার্জি
প্রকাশঃ 10-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে কুকুরের কামড়ে শিশুসহ ১০জন আহত

নড়াইলের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে কুকুরে কামড়িয়ে আহত করে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নড়াইলের সীমান্তবর্তী গঙ্গারামপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়। এরা হলো ওই গ্রামের ইমরান (৪০) মফিজ ফকিরের ছেলে তানভির রহমান (৮), শিমুলের ছেলে সামিউল (৮)। এছাড়া নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার রাসেল মিয়ার ছেলে আবু রায়হান (৫), রাসেল মিয়ার স্ত্রী লাইজু বেগম (২২), একই এলাকার ফসিয়ার রহমানের স্ত্রী জেলেখা বেগম (৫০), জাহির মোল্যার ছেলে ইমন মোল্যা (১৬), আবু সাঈদের ছেলে চঞ্চল মোল্যা (৩২), মনিরুল ইসলামের মেয়ে রাবেয়া (৫), পৌরসভার ভওয়াখালী এলাকার কবির হোসেনের স্ত্রী রেশমা বেগমকে (৪০) কুকুরে কামড়িয়ে আহত করেছে। আহতরা সকলেই নড়াইল জেলা হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ সুপ্রীতি নন্দী লক্ষ্মী জানান, পাগলা কুকুরের কামড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু রোগী চিকিৎসা নিয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

1

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

2

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

3

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

4

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

5

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

6

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

7

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ফলাফল ও পু

8

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

9

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

10

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

11

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

12

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

13

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

14

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

15

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

16

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

17

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

18

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

19

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

20