জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে কাঁচির কোপে আহত শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রূপক মুখার্জি।।

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় কাঁচির আঘাতে আহত আল-মামুন (১৫) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।    শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   নিহত আল-মামুন নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে। তিনি যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।   পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই বিকেলে মামুন স্থানীয় যোগানিয়া বাজারে প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে যায়। সেখানে একই এলাকার নলীনি নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিমুল ক্ষিপ্ত হয়ে চুল কাটার কাঁচি দিয়ে মামুনের গলায় আঘাত করে। চিৎকার শুনে মামুনের চাচাতো ভাই ওমর ফারুক এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে অভিযুক্ত শিমুল পালিয়ে যায়।   স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মামুন ও ওমর ফারুককে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে মামুনের অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। দীর্ঘ ১৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মামুন শুক্রবার সকালে মারা যান।   মামুনের মামা সাংবাদিক আমানত ইসলাম পারভেজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।      এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান শুক্রবার সন্ধ্যায়  বলেন, “এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

1

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

2

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

3

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

4

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

5

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

6

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

7

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

8

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

9

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

10

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

11

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

12

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

13

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

14

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

15

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

16

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

17

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

18

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

19

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

20