জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

আতিকুর রহমান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সার্বিক সহযোগিতায় এবং নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. রুহুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জনাব মো. জাহিদ হোসেন মোল্লা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপ পরিচালক জনাব সুব্রত সরকার শুভ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এত ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমি শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরও অনেকগুলো সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে তোমাদের সঙ্গে কাজ করতে চাই। আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য- মাদককে না বলা। যারা মাদকের সঙ্গে জড়িত তারা যেনো মাদক ছেড়ে খেলাধুলার দিকে চলে আসে এজন্যই আজকের এই প্রোগ্রামের আয়োজন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা, বিতর্ক কিংবা অন্যান্য এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে যুক্ত থাকবে। তাহলে তারা মাদক থেকে অনেক বেশী দূরে থাকবে এবং ধ্বংসাতœক কোনো কাজে যুক্ত হবেনা।

এ সময় তিনি আরও বলেন, আমরা বারবার বলতে চাই নোবিপ্রবি প্রশাসন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। কাউকে পেলে তার ছাত্রত্ব ও সিট বাতিলের পাশাপাশি তার অভিভাবককে ডাকা হবে এবং বাংলাদেশের আইনের আওতায় তার শাস্তি নিশ্চিত করতে আমরা পিছপা হবোনা। মাদক শুধু একজন ছাত্রের নিজের জন্য ক্ষতিকর নয় বরং তার পরিবার এবং সমাজের জন্যও ক্ষতিকর। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীকে এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জনাব মো. জাহিদ হোসেন মোল্লা বলেন, খেলাধুলার মাধ্যমে তোমাদের মধ্যে হৃদ্যতার বন্ধন বৃদ্ধি পাবে এই কামনা করি। মনে রাখতে হবে, খেলাধুলা মানে শুধু পুরস্কার পাওয়া নয়। এর মাধ্যমে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত হয়। আজকের প্রতিযোগিতার দুই গ্রুপের চ্যাম্পিয়নদেরকে অভিনন্দন এবং রানার্স আপদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং এই ভালোলাগাটুকু অব্যাহত থাকুক এই কামনা করি।

উল্লেখ্য, উক্ত মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। এতে উইমেন সেকশনে চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ এবং রানার্স আপ হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স (এমআইএস) বিভাগের দল। অন্যদিকে মেন সেকশনে চ্যাম্পিয়ন হয় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগ এবং রানার্স আপ হয় ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস্) বিভাগের দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আগত অতিথিদেরকে সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

1

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

2

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

3

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

4

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

5

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

6

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

7

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

8

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

9

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

10

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

11

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

12

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

13

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

14

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

15

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

16

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে মতবিনিময়

17

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

18

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

19

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

20