জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে যুবদল নেতার নেতৃত্বে সাংবাদিকের উপরে হামলা

আব্দুল্লাহ আল মামুন।।
দৈনিক মানবজমিন পত্রিকার নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধির পেশাগত দায়িত্ব পালনকালে যুবদল নেতা এনামুল হকের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ২ ঘটিকার সময় অভিযোগের ভিত্তিতে উপজেলার ভাবিচা ইউনিয়ন গোরাই গ্রামে নিউজ সংগ্রহ করতে গেলে এই ঘটনা ঘটেছে। 

হামলার শিকার সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক শাকিল হোসেন সহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক নিয়ামতপুর(নওগাঁ) সংবাদদাতা জনি আহমেদ, দৈনিক মুক্ত খবর এর স্টাফ রিপোর্টার ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির,বাংলাদেশ সমাচার নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি এস আর সাকিল!
মসজিদ সংক্রান্ত তথ্য নিতে উপজেলার ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামে যাওয়ার কিছুক্ষণের মধ্যে যুবদল নেতা এনামুল হকের নেতৃত্বে রুবেল,আব্দুলাহ,শফিকুল সহ অজ্ঞাতনামা ৫/৬ জন অতর্কিতভাবে আক্রমণ করে ডিএসএলআর ক্যামেরা ও স্টান ভাঙচুর করে। জোরপূর্বক মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ফুটেজ ডিলিট করেন। 

হামলার শিকার শাকিল হোসেন বলেন, আমি সহ ৩জন সহকর্মী সংবাদের তথ্য সংগ্রহ করার জন্য গোরাই গ্রামে গিয়েছিলাম। সাক্ষাৎকার নেওয়ার সময় কোনো কারণ ছাড়াই যুবদল নেতা এনামুল হক আমাদের দেখে উত্তেজিত হয়ে ক্যামেরা ও স্ট্যান্ড ভাঙচুর করেন। আমাকে রক্ষা করতে জনি আহমেদ এগিয়ে এলে তার সঙ্গে ও ধাক্কাধাক্কি ও বিভিন্নরকম হুমকি ধমকি দেন।

বিষয়টি নিয়ে আমার জীবনের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার জন্য হুমকি দেয়ায় থানায় লিখিত অভিযোগ করি। 

এ ঘটনার গোরাই গ্রামের আবুল কাসেম ও ইব্রাহিম খলিল বলেন, সাংবাদিকরা সাক্ষাৎকার নেওয়ার সময় হঠাৎ করে তাদের উপর আক্রমণ করেন ও ক্যামেরা ও স্ট্যান্ড ভাঙচুর করে জোরপূর্বক মোবাইল কেড়ে নিয়ে ধারনকৃত ভিডিও ফুটেজ ডিলিট করেন। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা এনামুল হক কে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

1

কুলাউড়ায় সড়কে ধানের স্তুপ, মটরসাইকেল ও গ্যাস'চালিত টমটমের মু

2

সচিব সুমনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন ও নাগরিকবান্ধব সেবায় এগিয়ে

3

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

4

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–

5

টুঙ্গিপাড়ায় অভিভাবক ও শিক্ষকের মধ্যে বাক-বিতন্ডার জেরে সড়

6

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

7

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

8

অবৈধ ভাবে ফুটপাত দখল

9

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

10

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

11

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

12

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

13

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

14

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

15

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

16

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে

17

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

18

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

19

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

20