বাবুল আক্তার।।
ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক কালীগঞ্জ পৌরসভার সহযোগীতায় বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় সরকারী নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা,র সভাপতিত্বে নিরাপদ খাদ্য বিষয়ক সচেনতা মূলক কর্মসূচী পরিচালিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। পরে স্থানীয় পৌর বাজারে নিরাপদ খাদ্যের ভ্রাম্যমান ল্যাবরেটরীতে পরীক্ষার জন্য হলুদ,মরিচের গুড়া,লবন, আখের গুড় এর নমূনা সংগ্রহ সহ নিরাপদ খাদ্য বিষয়ক ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। জনাব সাধন সরকার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার নের্তৃত্বে টিমটি পরিচালিত হয়। পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ আলমগীর কবির সহ ল্যাব ইনচার্জ,নমূনা সংগ্রাহক সহ অন্যান্য রা সহযোগীতায় ছিলেন।
মন্তব্য করুন