জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

মোঃ রাতুল হাসান লিমন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাই তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে তার পরিবার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছে। পরিবারের সদস্যদের মানসিক অবস্থার কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এর সঙ্গে দলের কোনো নির্দেশনা বা চাপ জড়িত নয়। দলীয়ভাবে তিনি দায়িত্বশীল থাকবেন বলেও উল্লেখ করেন।
মাসুদুজ্জামান বলেন, “পরিবারের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, সেটি উপেক্ষা করা সম্ভব নয়। কিছু নিরাপত্তাজনিত বিষয় রয়েছে, যা আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।”
তার এ ঘোষণার পর নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

1

টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রইক্যং ইউনিটে উ

2

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

3

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

4

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

5

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

6

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

7

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

8

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

9

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

10

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

11

মানিকগঞ্জ মুলজানে সেলফি–ভিলেজ লাইনের মুখোমুখি সংঘর্ষ, আহতের

12

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

13

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

14

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

15

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

16

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

17

পাংশায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি,র গ্রাহক আস্থা সম্মেলন

18

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

19

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

20