জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠান

মো,আব্দুল আল মামুন।।
বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের দিকনির্দেশনা ও সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নে সর্বস্তরের জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় ভাবিচা ইউনিয়নের লক্ষিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


সভায় সভাপতিত্ব করেন ভাবিচা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুদ্দিন মন্ডল এবং সঞ্চালনা করেন ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা,  উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ফয়সাল কবির, ভাবিচা ইউপির ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আজিজুল হক মন্ডল, সহ কৃষি বিষয়ক সম্পাদক উপজেলা শাখা রফিকুল ইসলাম,পল্লী চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান,বাংলাদেশ জাতীয়তাবাদীর দল বিএনপি নিয়ামতপুর উপজেলা শাখার যুবদলের সাকিব কবির,ফারুক হোসেন,মানুনুর রশিদ,আনিসার রহমানসহ ১ ও ২ নং ওয়ার্ডের বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন বলেন, “বিএনপির ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের ভোটাধিকার ফেরানোর রূপরেখা। দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায় আছে।

স্থানীয় কর্মী, সমর্থক ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনা পৌরসভা ১ নং ওয়ার্ড মহারং হাজী নুরুল ইসলাম নুরু নেত

1

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

2

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

3

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

4

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

5

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

6

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

7

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

8

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

9

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

10

পূবাইলের মাজুখানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

11

দিনাজপুরে কৃষির নবযুগ

12

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

13

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

14

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

15

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

16

আনোয়ারায় শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির প্রতিবাদে

17

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

18

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

19

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

20