জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি শাহিনুর রহমান স্বেচ্ছায় আত্মসমর্পণ

 আরিফুল ইসলাম 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নদীপাড়া আরপাড়া এলাকায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহিনুর রহমান আজ বুধবার (৮/০১/২০২৬) সকাল ১০:২০ এ স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের আগে থানার সামনে শাহিনুর রহমান সাংবাদিকদের জানান, “আমি নির্দোষ। আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় ঝিনাইদহের কালীগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেছি।” তিনি আরও বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীপাড়া আরপাড়া এলাকার এক নারী সম্প্রতি মো. শাহিনুর রহমান ও মো. হাসান নামের দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। তবে এলাকাবাসীর দাবি করছে, ওই নারী দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং সম্প্রতি তাকে নিজ বাসায় দুইজন পুরুষের সঙ্গে আটক করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে উত্তেজনাও সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, পরবর্তীতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতেই ওই নারী মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছেন।
এদিকে, শাহিনুর রহমান থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন—এ দাবি অস্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেলাল হোসন বলেন, “আমরা তাকে নিজ বাসা থেকে আটক করে থানায় নিয়ে এসেছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

1

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

2

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

3

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

4

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

5

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

6

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

7

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

8

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

9

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

10

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

11

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

12

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

13

ঝিনাইদহে ভোটের মাঠ উত্তপ্ত

14

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

15

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

16

বাগেরহাটে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে শেখ ফরিদুল ইসলাম

17

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

18

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

19

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

20