জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার


রবিউল ইসলাম 

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ এক চিহ্নিত ও শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সাহিদুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চকপাড়া এলংজানী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ ফোরহাদ আলী এবং মাতার নাম মোছাঃ জাহানারা খাতুন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার দখল থেকে ২৬ (ছাব্বিশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য বলেও তথ্য পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

1

সড়ক দুর্ঘটনায় আবারো একজন বৃদ্ধ নিহত

2

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

3

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

4

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

5

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

6

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

7

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

8

সাদুল্লাপুর কে. এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠা

9

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

10

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

11

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলায় প্রস্তুতিমূলক স

12

হার্বস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট

13

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

14

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

15

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

16

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

17

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

18

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

19

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

20