জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক প্রণীত নারী নীতিমালা বাতিলের দাবিতে ঢাকা জজ কোর্টে মানববন্ধন

"নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক প্রণীত নারী নীতিমালা" বাতিলের দাবিতে ঢাকা জজ কোর্টে বাংলাদেশ ল'ইয়ারস কাউন্সিলের নারী আইনজীবী বিভাগ কর্তৃক নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট প্রত্যাহার বা বাতিলের দাবিতে ঢাকা জজ কোর্ট আইনজীবী সমিতির সামনের চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অদ্য ৬ মে মঙ্গলবার দুপুরে ঢাকা জজ কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে মহিলা আইনজীবী  শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী আইনজীবী, স্থানীয় সাংবাদিকসহ সাধারণ আইনজীবীগণ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় মহিলা শাখার সদস্যা এ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া বলেন, নারী সংস্কার কমিশনের ১০টি সুপারিশমূলক নীতিমালা বাংলাদেশের প্রচলিত মুসলিম আইন ও হিন্দু আইনসহ অন্যান্য ধর্মের প্রতি অবজ্ঞাপূর্ণ যা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমারা আইনজীবী সমাজ উক্ত নারী নীতিমালা প্রত্যাহারসহ বাতিলের দাবি জানাই। যদি অনতিবিলম্বে তা প্রত্যাহারসহ বাতিল করা না হয় তাহলে আগামী দিনে সকল আইনজীবীদের নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করে তা বাতিলে সরকারকে বাধ্য করা হবে। 

ঢাকা জজ কোর্ট শাখা সভানেত্রী এ্যাডভোকেট বিলকিস আক্তার বলেন, মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করার সুপারিশ সম্পূর্ণ রূপে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

এডভোকেট আকলিমা আক্তার বলেন, জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন পর্যবেক্ষণ ট্রান্সজেন্ডারকে উৎসাহিত করার মাধ্যমে বাংলাদেশের পারিবারিক বন্ধনকে ভেঙে ফেলার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখছি। শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করে সামাজিক অস্থিরতা সৃষ্টিসহ অনৈতিকতা চর্চা করে পরিবার প্রথাকে নির্বাসনে পাঠানোর সুপারিশ ছাড়া ভিন্ন কিছু নয়।

 ঢাকা জজ কোর্ট শাখার নারী আইনজীবী বিভাগের সভানেত্রী এ্যাডভোকেট বিলকিস আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সদস্যা এ্যাড. হোসনে আরা, কেন্দ্রীয় সদস্যা অ্যাড. রানি চৌধুরী, এ্যাড. আকলিমা আক্তার, এ্যাড. হাসিনা বেগম, এ্যাড.শাহনেওয়াজ বেগম (মণি), এ্যাড. মোসাঃ তাহমিনা বেগম, এ্যাড.আজমেরী খানম শিউলি, এ্যাড. সুফিয়া আক্তারসহ অসংখ্য নারী আইনজীবীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

1

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

2

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

3

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

4

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

5

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

6

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

7

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

8

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

9

Re: মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাব

10

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

11

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

12

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

13

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

14

সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

15

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

16

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে চেম্বার আদালতের ন

17

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

18

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

19

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

20