জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি বর্ষণ

 

 মো: নাজমুল আহসান জাবেদ 


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের 

খিরদাসাদী এলাকায় এক ব্যাবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা 

ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় পাওয়ার লুম ব্যবসায়ী

 হাজী আব্দুর রবের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাত- 

পুলিশ ককটেল ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ডাকাত প্রতিহত করতে

 থানা পুলিশ ১০ রাউন্ড গুলি বর্ষণ করেছে বলে জানিয়েছে পুলিশ । 


ব্যবসায়ী হাজী আব্দুর রব জানান, রাত ১টার দিকে আমার বাড়ীতে ১৫/২০ 

জনের মুখোশ পরিহিত ডাকাতদল কেচি গেইট ভেঙ্গে ভেতরে ঢুকে 

বাড়ীর সকলকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৭ লাখ ২০ হাজার 

টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে

ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল

 বিস্ফোরণ ঘটায়। এই সময় পুলিশও ডাকাতদের প্রতিহত করার 

উদ্দেশ্যে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। তবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত

 দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডাকাতির ঘটনায় ব্যবসায়ী আব্দুর রব এবং তার পাওয়ার লুমের শ্রমিক

 আব্দুল আহত হয়েছেন। শ্রমিক আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা

 মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী 

আব্দুর রব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা 

নিশ্চিত করে জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। 

কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করায় পরিস্থিতি

 নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি আরও জানান, ডাকাতদের ধরতে পুলিশ আপ্রাণ চেষ্টা করে ব্যার্থ 

 হয়। ডাকাতেরা পুলিশ কে লক্ষ্য করে্ একের পর এক ককটেল নিক্ষেপ 

করলে পুলিশ ১০ রাউন্ড গুলি  চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

 এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের শনাক্ত করে

 গ্রেপ্তারের চেষ্টা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

1

কুয়াকাটায় দুই শত বছর পুরান ঐতিহ্যবাহী রাসমেলা ও পূণ্যস্নান উ

2

১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফ

3

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

4

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

5

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

6

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

7

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

8

বারহাট্টায় কলেজ শাখায় ছাত্রদলের কমিটি উপলক্ষে আনন্দ মিছিল

9

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

10

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

11

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

12

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

13

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

14

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

15

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

16

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

17

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

20