Md Obaydul
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে শহীদ আবু সাঈদ দিবস উদযাপিত

মো. শাহজাহান ফকির।।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় "শহীদ আবু সাঈদ দিবস" উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে জাতীয় পতাকা অর্ধনিমিত্তকরণ সহ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তারের সভাপতিত্বে একটি রেলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো: ফয়জুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, এইচ.এম এমাদুল হক, সূফী আব্দুল্লাহ, জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, রকি মিয়া প্রমুখ। আলোচনা সভাপূর্ব শহীদ আবু সাঈদ সহ জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে সম্মানসূচক এক মিনিট নীরবতা পালন এবং সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। র‌্যীলী ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শামীমা সুলতানা,উপজেলা মৎস্য অফিসার শাহানা নাজনীন সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তবর্গসহ সাংবাদিকবৃন্দ ও জুলাই যোদ্ধাগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

1

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

2

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

3

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

4

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

5

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

6

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

7

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

8

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

9

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

10

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

11

মৌলভীবাজার কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে জয় বাংলা’ স্লোগান

12

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

13

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

14

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

15

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

16

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

17

অবৈধ ভাবে ফুটপাত দখল

18

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

19

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

20