মো: শাহজাহান ফকির
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে খোলা আকাশের নীচে ৩ পরিবারের একমাত্র ঠাঁই

ময়মনসিংহের নান্দাইলে অসহায় তিন পরিবারের মাথার গোজার ঠাঁই এখন খোলা আকাশের নীচে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি বসত ঘর ও ২টি পাকঘর সহ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। পরিবারের ১৬ জন সদস্য নিয়ে বিপাকে পড়েছে অসহায় তিনটি পরিবার। ঈদের হাসিঁ এখন মলিন হয়ে পড়েছে ওই পরিবারের শিশু-কিশোরদের। এমনি ঘটনা ঘটেছে নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের আচারগাঁও মধ্যপাড়া গ্রামে। জানাগেছে, মৃত আব্দুস সালামের পুত্র রতন মিয়ার ঘরে বিদ্যুতের সটসার্কিট থেকে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে তাঁর মিলন মিয়া ও সোহেল মিয়ার লাগোয়া ঘর থাকায় মুহুর্তের মধ্যেই আগুন দ্রুত চারিদিক ছড়িয়ে পড়ে। আগুন দাউ দাউ করে জ¦লতে থাকলে প্রতিবেশীরা দৌড়ে এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছে সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনলেও তিনটি বসত ঘর ও ২টি পাক ঘর সহ ঘরের ভিতর থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরিবারে সদস্যদের জন্য কিছুই রইল না। উক্ত অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের রতন মিয়া ও মিলন মিয়া বলেন, আমরা অনেকেই বাড়িতে থাকি না, ঈদে বাড়িতে আসি। এখনতো সবশেষ হয়ে গেলো। পরিবারে সদস্যদের পড়নের কাপড় তো দূরের কথা, মাথা গোজার ঠাঁই পর্যন্ত নাই। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার দু:খ প্রকাশ করে বলেন, বিষয়টি আমি সরজমিন গিয়ে পরির্দশন করে তাদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

1

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

2

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

3

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

4

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

5

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

6

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

7

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

8

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

9

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা

10

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

11

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে মতবিনিময়

12

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

13

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

14

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

15

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

16

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

17

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

18

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

19

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

20