Mst: Meherun Nesa
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

 অরবিন্দ রায় 

নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ  ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটকৃতদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৩টার দিকে উপজেলার কারারচর ও জাঙ্গালিয়া এলাকায় লে. কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন, শিবপুর উপজেলার কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা (২৪), জাঙ্গালিয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-১টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ), পিস্তলের ৩টি ম্যাগাজিন, ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, মোবাইল ফোন ১৭টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ২টি সামুরাই, ৬টি ফেনসিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রামদা ও ১টি ল্যাপটপ।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

1

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

2

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

3

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

4

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

5

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

6

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

7

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

8

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

9

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

10

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

11

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

12

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

13

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

14

নগরীতে যুবকের লাশ উদ্ধার

15

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

16

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

17

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

18

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

19

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে

20