আনোয়ারা (প্রতিনিধি) চট্টগ্রাম।।
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান,আনোয়ারা থানার অন্তর্গত ৩নং রায়পুর ইউনিয়নে অবস্থিত অবস্থিত, গাউছিয়া হাশেমীয়া আলিয়া মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর উদ্যোগে ২ জন শিক্ষক কে বিদায় , নব নির্বাচিত কমিটি কে বরণ ও ২০২৫ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের
আহবায়ক জনাব জাহাংগীর আলম এর
সভাপতিত্বে বিকাল ০৩ ঘটিকায় অনুষ্ঠিত
হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব লায়ন মুহাম্মদ ফয়সাল মিয়া।উদ্ভোদক ছিলেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সোলাইমান আল কাদেরী। উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক
বৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।