খাইরুল বাসার
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নদীর ৫৪ বছরের ক্ষতি দু’এক বছরে মেরামত সম্ভব নয়, বড়াইগ্রামে উপদেষ্টা রিজওয়ানা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নদী ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে জানান, ৫৪ বছরের নদীর যে ক্ষতি, তা এক থেকে দুই বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়।

সোমবার (১৯ মে) নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় বড়াল-১ ভেল্ড রেগুলেটর ও বড়াল নদী পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। নদী দখল, পরিবেশগত প্রভাব নিরূপণের অভাব এবং অবকাঠামোগত সমস্যার কারণে নদীর ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রিজওয়ানা হাসান বলেন, এই দীর্ঘ সময় ধরে নদীকে যেভাবে দখল, পরিবেশগত প্রভাব নিরূপণ না করা, অবকাঠামো এবং একক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া সহ নানা ভাবে আমরা নদীর ক্ষতি করেছি। এ ক্ষতিটা এক দুই বছরে সরকারের পক্ষে পুরো সমাধান করা সম্ভব না।

তিনি আশা প্রকাশ করেন যে, সমস্যার সমাধানে একটি রুপরেখা তৈরি করা সম্ভব। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রতিটি বিভাগে একটি করে নদী দখলমুক্ত ও দূষণমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু এই কাজ শেষ করে যাওয়ার সময় আমরা পাব না। ফলে প্রতিটি বিভাগে একটি করে নদী, কক্সবাজারে একটি ও ঢাকায় আলাদা ৪টি নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেয়ার চেষ্টা করছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোবাশশেরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

2

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

3

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

4

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

5

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

6

চান্দিনা পৌরসভা ১ নং ওয়ার্ড মহারং হাজী নুরুল ইসলাম নুরু নেত

7

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

8

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

9

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

10

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

11

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

12

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

13

ফুলবাড়ী–পার্বতীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘর

14

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

15

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

16

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

17

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

18

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

19

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

20