জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে জাতীয় ও আন্তজার্তিক যুব দিবস পালন

মুস্তাফিজুর রহমান।।
" প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এমন স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। যুব ও আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, ক্রিয়া সামগ্রী, গাছের চারা ও সনদপত্র বিতরণ করা হয়। 

মঙ্গলবার(১২ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক। তিনি বলেন, যুব শক্তি দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। ১৯৭১ থেকে ২০২৪ সকল ক্ষেত্রেই তাদের অবদান রয়েছে। গেড়ে বসা একটি শাসনতন্ত্রকে ভেঙে ফেলেছে তারুণ্য শক্তি। নদীতে যখন স্রোত আসে তখন সেই স্রোতকে কন্ট্রোল করে বিদ্যুৎ উৎপাদন করা যায় তেমনি তারুণ্য শক্তিকে কন্ট্রোল করে যেকোন উন্নয়ন কাজ করা সম্ভব। পৃথিবীর ইতিহাসে যত ধরনের উন্নয়ন মূলক কাজ হয়েছে সকল ক্ষেত্রে তারুণ্য শক্তি অবদান রেখেছে। তাই তারুণ্য শক্তিকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাসিব, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক মো: লোকমান হোসেন । 

ধামরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তজার্তিক যুব দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, উপজেলা ও জেলা পর্যায়ের খেলোয়াড়, সাবেক ফুটবলারসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকার ক্লাবে খেলাধুলার জন্য ফুটবল, ভলিবল এবং জেলা পর্যায়ে ফুটবল, ভলিবল ও সাতারে অংশগ্রহণে বিজিতদের মধ্যে সনদ প্রদান ও গাছের চারা বিতরণ  করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

1

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

2

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

3

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

4

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

5

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

6

দিনাজপুরে চেকআপ স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে শীতবস্ত্র বিতর

7

প্রকৃতি–পরিবেশ–জীবন

8

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

9

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

10

কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রচার অভিযান

11

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

12

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

13

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

14

দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে পুলিশ সুপারের ফুল

15

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

16

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

17

দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্

18

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

19

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

20