জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধনু নদীতে নিখোঁজ জেলে শ্রীকৃষ্ণ দাসের মরদেহ উদ্ধার

রিপোর্ট: কায়েস মাহমুদ, 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শ্রীকৃষ্ণ দাস (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শিমুলবাঁক গ্রামের পাশে ধনু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শ্রীকৃষ্ণ দাস ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার সকাল ৭টার দিকে শ্রীকৃষ্ণ দাস প্রতিদিনের মতো ডিঙি নৌকায় করে নদীতে মাছ ধরতে বের হন। কিছু সময় পর অন্য জেলেরা দেখতে পান—নৌকায় তার জাল ও মোবাইল ফোন পড়ে আছে, কিন্তু তিনি নেই। তখন থেকেই শুরু হয় খোঁজাখুঁজি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালায়, তবে প্রথম দিন কোনো ফল পাওয়া যায়নি। টানা অনুসন্ধানের দুই দিন পর রবিবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইটনা ধনপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই উদ্ধার তৎপরতা চলছিল। অবশেষে সকালে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “শ্রীকৃষ্ণ দাস কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্বলতার কারণে নৌকার ভারসাম্য হারিয়ে তিনি নদীতে পড়ে ডুবে যান।”

নিহতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

1

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

2

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

3

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

4

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

5

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

6

ধামরাই উপজেলা নির্বাহী আফিসার সুতিপাড়া ইউনিয়নের সরকারি জমি উ

7

নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলা

8

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

9

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

10

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

11

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

12

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

13

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

14

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

15

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

16

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

17

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

18

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

19

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

20