জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারকে ত্রাণ সহায়তায় বিজিবি

​তিতাস আহমেদ কুষ্টিয়া



​কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর এলাকায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ১১৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

​পদ্মা নদীর তীব্র ভাঙনে উদয়নগর বিওপি (বর্ডার অবজার্ভেশন পোস্ট) সংলগ্ন এলাকার বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যার ফলে অসংখ্য পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এমন পরিস্থিতিতে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি স্থানীয় জনগণের মানবিক সংকটে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বিজিবি তাদের নিয়মিত সীমান্ত সুরক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে এবং একই সাথে যেকোনো মানবিক সংকটে জনগণের পাশে থাকবে। 

​ত্রাণ বিতরণ কার্যক্রমে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়কসহ স্থানীয় বিওপি কমান্ডার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবির এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে এবং এলাকার মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

1

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

2

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

3

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

4

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

5

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

6

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

7

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

8

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

9

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

10

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

11

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

12

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

13

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

14

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

15

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

16

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

17

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

18

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

19

লোহাগড়ায় ১৩ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

20