জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: -মো. সানাউল্লাহ

শংকর দাস পবন, ঝালকাঠি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর ও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।



 শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ঝালকাঠি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এক সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।



সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।



সভায় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত ভূইয়া, অধিনায়ক, সেনাক্যাম্প ঝালকাঠি; মিজানুর রহমান, পুলিশ সুপার, ঝালকাঠি; মো. ফরিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঝালকাঠি; ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের সহকারী রিটার্নিং অফিসারগণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।



সভার শুরুতে সভাপতি ঝালকাঠি জেলার নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনারকে অবহিত করেন এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।



প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, দেশের ভাবমূর্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন এবং যেকোনো অনিয়ম দ্রুত চিহ্নিত ও প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

1

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

2

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

3

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

4

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

5

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

6

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

7

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

8

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

9

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

10

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

11

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

12

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

13

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

14

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

15

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

16

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

17

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

18

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

19

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

20