জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্বলতা দেখানোর কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ:সারজিস আলম

সুমন আহমদ খান।।

প্রতিটি পর্যায়ে দুর্বলতা প্রদর্শনের কারণেই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার একটি হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নিউইয়র্কে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, ঘটনাটি একদম অনাকাঙ্ক্ষিত, লজ্জাজনক এবং সরকারের ব্যর্থতার প্রতিফলন। অন্তর্বর্তী সরকার ৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিদেশ সফরে গেছে, অথচ সিকিউরিটির বিষয়টিও ঠিকমতো নিশ্চিত করতে পারেনি। যার ফলে একটি জাতীয় রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে প্রকাশ্যে এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
তিনি আরও বলেন, এর আগেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন, তিনিও অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। বারবার এমন ঘটনা প্রমাণ করে, সরকারের প্রস্তুতি এবং ব্যবস্থাপনায় গুরুতর ঘাটতি রয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাসসহ সিলেট জেলা ও মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে সারজিস আলম সিলেট জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাদের নিয়ে এক সমন্বয় সভায় অংশ নেন এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

1

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

2

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

3

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

4

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

5

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

6

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

7

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

8

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

9

তাহিরপুরের তিনটি শুল্ক ষ্টেশনে জরুরী সাধারন সভা

10

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

11

বানারীপাড়া পৌর জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প

12

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

13

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

14

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

15

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

16

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

17

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

18

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

19

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

20