মো. নুর আলম
প্রকাশঃ 10-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুর সীমান্তে ১৯ তৃতীয় লিঙ্গসহ ২১ জনকে পুশইন করল ভারত

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং ২ জন পুরুষ।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বিজয়পুর বিওপির ১১৪৮/৪-এস পিলার সংলগ্ন আড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সীমান্তে টহলরত ৩১ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্পের কমান্ডার শহীদুল ইসলাম জানান, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি টহল দল আড়াপাড়া এলাকায় দায়িত্ব পালনের সময় বিএসএফের পুশইনকৃত ২১ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময়ে দিল্লিতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তারা।
আটকদের বরাতে জানা যায়, তারা গত এক সপ্তাহ থেকে ৭ বছরের মধ্যে বিভিন্ন সময় দিল্লিতে যান এবং সেখানকার বিভিন্ন এলাকায় কাজ করেন। সম্প্রতি দিল্লির বিভিন্ন স্থান থেকে তাদের একত্রিত করে নাজিরাবাদ বিমানবন্দর হয়ে আসামে নেওয়া হয়। সেখান থেকে বিএসএফ সদস্যরা তাদের বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
আটকদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা রয়েছেন।
বিজিবি জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

1

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

2

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

3

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

4

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

5

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

6

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

7

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

8

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

9

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

10

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

11

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

12

শিবপুরে জাল সনদে চাকরি, তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল

13

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

14

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

15

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

16

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

17

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

18

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

19

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

20