মো. নুর আলম
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুর সীমান্তে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণার দুর্গাপুরে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে আইস ভটকা ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের বিদেশী মদ।
শনিবার (১৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আজ (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে ওই বিওপি’র দায়িত্বপুর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/১-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশে অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের মনতলা নামক স্থান থেকে মালিকবিহীন ১১০ বোতল আইস ভটকা ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র টহল দলটি। জব্দকৃত এসব মাদক নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

1

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

2

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

3

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

4

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

5

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

6

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

7

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

8

তাঁর দুঃখ

9

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

10

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

11

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

12

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

13

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

14

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

15

নিহত ও আহত পরিবার বর্গের চেক বিতরণ

16

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

17

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই:

18

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

19

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

20