জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ্ঠিত

মোঃজসিম উদ্দীন 

​দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ মহাবিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বাঙালির চিরচেনা ঐতিহ্যের প্রতীক 'পিঠা উৎসব-২০২৬'। রোববার ২৫ জানুয়ারি২০২৬ কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়, যা শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

​আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. রফিকুল আলম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নূরনবী, অত্র মহাবিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি এ্যাড. আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো।

​মহাবিদ্যালয়ের প্রভাষক ড. জুলাইখা গুলসান আরার আহ্বায়কের দায়িত্ব পালনে উৎসবে মোট ১৬টি স্টল প্রদর্শিত হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার বিভিন্ন বিভাগসহ (পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাববিজ্ঞান, বাংলা, দর্শন, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বিএম শাখা) উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই স্টলগুলো সাজিয়েছিল।
​সকাল থেকেই কলেজ মাঠ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। স্টলগুলোতে শোভা পাচ্ছিল ভাপা, নুনিয়া, পুলি, চিতই, বিভিন্ন প্রজাতির কেক, পাটিসাপটা ও নকশাসহ গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া হরেক রকমের পিঠা। শিক্ষার্থীরা স্টল ঘুরে দেখার পাশাপাশি বন্ধুদের সাথে পিঠার স্বাদ আস্বাদনে মেতে ওঠে। দিনব্যাপী এই আয়োজন ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর ও আনন্দের ধারা বইয়ে দেয়।
পিঠা উৎসব ২০২৬ এর বিচারকের দায়িত্বে ছিলেন আদর্শ মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোঃ মেহরাব আলী, রুপা রানী দাস, মোঃ আনোয়ারুল ইসলাম, আশরাফ আলী, হানিফুর রহমান, রিজওয়ানা নাহার, আরজিনা খাতুন, আহসান হাবিব, কামরুন নাহার হানিফ, সাজ্জাদুল ইসলাম, জুয়েল রহমান, মহাদেব শর্মা, প্রমুখ। 

অত্র প্রতিষ্ঠানের প্রভাষক সুলতানা রাজিয়া পলি ও হারুনুর রশিদ হারুন উপস্থাপনায় বিকেলে পিঠা উৎসবের পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

1

জীবন বাঁচাতে ঢাকা গিয়েও জীবন হারালেন সোনাগাজীর ফখরুল

2

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

3

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

4

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নওগাঁ

5

বগুড়ায় ১২'টি থানার অফিসার ইনচার্জদের নামের তালিকা প্রকাশ

6

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

7

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

8

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

9

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

10

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

11

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

12

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

13

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

14

নিয়ামতপুরে শিশু মমতা হত্যাকারীদের ফাঁসীর দাবী মানববন্ধন

15

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল

16

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

17

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

18

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

19

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

20