মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে নদী ড্রেজিংয়ে অনিয়ম, হুমকিতে ফসলি জমি

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ম না মেনে নদী ড্রেজিংয়ে নষ্ট হচ্ছে ফসলী জমি। অভিযোগ করেও প্রতিকার মিলছে না, অভিযোগ দুই গ্রামের মানুষের। প্রতিবাদ করায় দেয়া হচ্ছে হুমকি-ধামকি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান স্থানীয় প্রশাসন।
গোমতী নদীর মাঝখানে কুমিল্লার দাউদকান্দির নতুন হাসনাবাদ ও চর চারুয়া এলাকায় এভাবেই একেরপর এক মেশিনে ড্রেজিং করা হচ্ছে গোমতী নদী। গ্রাম দুটিতে ৭ শতাধিক পরিবারের বসবাস। স্থানীয়দের অভিযোগ, নদী ড্রেজিংয়ের নামে নষ্ঠ করা হচ্ছে ফসলী জমি। নদী ভাঙ্গনের হুমকির মুখে বসত ভিটা। এ নিয়ে প্রশাসনে লিখিত অভিযোগ করেও প্রতিকার মিলছে না তাদের। উল্টো হুমকি-ধামকি দিচ্ছে প্রভাবশালীরা।
বাংলাদেশ আঞ্চলিক জলপথ পরিবহন প্রকল্পের আওতায় গেলো ১৮ ফেব্রুয়ারি দাউদকান্দির কলেস্টের থেকে বাটেরা, চরকাঠালিয়া নদী পর্যন্ত ১২ কিলোমিটার এলাকা ড্রেজিং শুরু করে অভ্যন্তরীণ নৌপরিবহণ-এর অধীনে কর্ণফুলী শিপ বিল্ডার্স বাংলাদেশ। নদীর পাড় থেকে ৫০ ফুট দূরে ড্রেজিংয়ের কথা থাকলেও কোথাও কোথাও মানা হচ্ছে না তা। ফলে নদী গর্ভে বিলিন হচ্ছে ফসলী জমি। প্রতিবাদে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে দুই গ্রামের মানুষ।
তবে ড্রেজিংয়ের ফলে ফসলী জমি নষ্টের কথা স্বীকার করেন, নদী খনন কমিটিতে থাকা বিএনপির এই নেতা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি ৫০ ফুট দুরত্বে নিয়ম মেনে ড্রেজিং কাজ চলছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস।
অবৈধভাবে নদী ড্রেজিংয়ে বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

1

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

2

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

3

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

4

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

5

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

6

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

7

কাজিপুরে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার গণসংবর্ধনা

8

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

9

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

10

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অন্ধকার ইতিহাসের স্বাক্ষী "মাদারীপ

11

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

12

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

15

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

16

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

17

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

18

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

19

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

20