জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

তূর্ণা নিশিতা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় দীর্ঘ চার ঘণ্টা আটকে ছিল ট্রেন। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেড থেকে রিলিফ ইঞ্জিন এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
সোমবার (২ জুন) ভোররাতে কুমিল্লার লাকসাম-নাউটি সেকশনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

জানা গেছে, রাত ৩টা ২০ মিনিটে ৭৪২ নম্বর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম থেকে নাউটি সেকশনে পৌঁছালে ট্রেনের ৩০০০ সিরিজের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ট্রেনটি ওই সেকশনে দাঁড়িয়ে যায় এবং অন্য ট্রেন চলাচলেও প্রভাব পড়ে। খবর পেয়ে পাহাড়তলী লোকোশেড থেকে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়। ভোর ৭টা ৩০ মিনিটে বিকল্প ইঞ্জিনটি এসে সংযুক্ত করার পর ট্রেনটি নাউটি থেকে ছেড়ে সকাল ৭টা ৪০ মিনিটে নাঙ্গলকোট পৌঁছে। সেখানে ইঞ্জিন পুনঃসংযুক্তি ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করে সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে। পরে সকাল ১০টা ২০ মিনিটে ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়।

লাকসাম স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, রাতে চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে চট্টগ্রাম থেকে রিলিফ ইঞ্জিন এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

1

ঈশ্বরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

2

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

3

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

4

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

5

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

6

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

7

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

8

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

9

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

10

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

11

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

12

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

13

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

14

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

15

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

16

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

17

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে বিজিবি’র বিদেশি পিস্তল,ম্যাগ

19

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

20